Looking For Anything Specific?

ads header

আল্লাহ ও তাঁর নবীর জন্য মোমিনের ভালবাস ও আনুগত্য

আল্লাহ ও তাঁর নবীর  জন্য মোমিনের ভালবাসা ও আনুগত্য 


আল্লাহ ও তাঁর নবীর  জন্য মোমিনের ভালবাস ও আনুগত্য

মহান আল্লাহ তা’আলাকে পুর্নভাবে ভালবাসা বা আনুগত্য করার উওম পদ্ধতি কি ?

মহান আল্লাহ তা’আলাকে পুর্নভাবে ভালবাসা বা আনুগত্য করার উওম পদ্ধতি হলঃ
খালেস অন্তরে আল্লাহ তা’আলার আনুগত্য করা, দ্বিধাহীন চিত্তে তাঁর রাসুল (সা) এর অনুসরন করা।


মহান আল্লাহর কথাই এর দলিল । তিনি বলেন,

( হে রাসুল! (সা) আপনার উম্মতদেরকে ) আপনি বলে দিন , তোমরা যদি আল্লাহ তা’আলাকে ভালবাসতে চাও, তাহলে তোমারা আমারই অনুসরন কর। তাহলে আল্লাহ তোমাদেরকে ভালবাসবেন, আর তোমাদের পাপও ক্ষমা করে দেবেন। আর আল্লাহ হলেন ক্ষমাকারী দয়ালু। ১৪

আমাদের উচিত  আল্লাহর নির্দেশ অনুসারে আল্লাহকে ভালোবাসা। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মাদ (সাঃ) এর দেখানো পথেই আল্লাহর ইবাদাত করে । নিশ্চয় আল্লাহ তা’আলা আমাদের জীবনের সকল পাপ ক্ষমা করে দেবেন।

 

আমাদের নবী মুহাম্মাদ (সাঃ) কে পুর্নভাবে ভালবাসা বা অনুসরন করার উওম  পদ্ধতি কী ?

 

আমাদের নবী মুহাম্মাদ (সাঃ) কে পুর্নভাবে ভালবাসা বা অনুসরন করার উওম  পদ্ধতি হলঃ রাসুলুল্লাহ (সাঃ) এর প্রতিটা আদেশ ও নিষেধকে মনে প্রানে মেনে নেওয়া।মোট কথা রাসুলুল্লাহ (সাঃ) এর সুন্নাতের উপর যথাযথভাবে আমল করার মাধ্যমে তাঁর সুন্নাতকে জীবিত রাখা।


মহান আল্লাহর কথাই এর দলিল । তিনি বলেন, ‘’অতএব ( হে মোহাম্মাদ! (সা) আপনার প্রতিপালকের কসম,  তারা কখনোই ঈমানদার হতে পারবে না। যতক্ষন না তাদের মাঝে সৃষ্ট ঝগড়া বা বিবাদের ব্যপারে আপনাকে ন্যয় বিচারক হিসাবে মেনে না নিবে। অতঃপর তারা আপনার ফয়সালার ব্যপারে নিজেদের মনে কোনোরুপ সংকীর্নতা বোধ না করে তা শান্তিপুর্ন ভাবে কবুল করে নিবে ) ১৫


এ মর্মে রাসুলুল্লাহ (সাঃ) বলেছেনঃ

যে ব্যক্তি আমার সুন্নাত অনুযায়ী আমল করল, সে আমাকে ভাল বাসল, আর যে আমাকে ভাল বাসল সে এর বিনিময়ে জান্নাতে আমার সাথে অবস্থান করবে।  

তিনি আরও বলেছেনঃ যে ব্যক্তি আমার সুন্নাতকে জীবিত রাখল সে যেন আমাকে ভাল বাসল, আর যে আমাকে ভাল বাসল সে এর বিনিময়ে জান্নাতে আমার সাথে অবস্থান করবে।

নবীজির দেখানো পথে চললে আমরা আল্লাহ ও তাঁর প্রিয় নবীকে ভালসতে পারব। এতে আমাদের জীবন সুন্দর ও সহজ হয়ে যাবে।

তাই আমারা নবীজির সুন্নাতের উপর আমল করে আমাদের জীবন পরিচালনা করবো  ইনশাআল্লাহ।

Post a Comment

0 Comments