Fiverr।What is Fiverr? ফাইবার কি ?
Fiverr
ফাইবার Fiverr ফ্রিলেন্সারদের জন্য একটি অনলাইন মার্কেটপ্লেস । এখানে মুলত দুই ধরনের লোক আসে। প্রথমত, যারা কাজ করেন তারা আর যারা কাজ করান তারা। এর পরে যারা আসে তাঁরা শুধুই ভিজিটর। তারা কোনো সেবা ক্রয় ভা বিক্রয় করে না।
ইসরাইলের একটি কোম্পানি ২০১০ সালে এটি প্রতিষ্টা করে। যা সারা বিশ্বে সেবা প্রদান করে থাকে। ফাইভার Fiverr প্রতিষ্টা করার ২ বছর পর অর্থাৎ, তাদের তথ্য মতে, ২০১২ সালে ৩০ লক্ষ সেবা নথিবদ্ধ হয়।
ফাইভার Fiverr প্রতিষ্টা করেন মিকা কাফম্যন এবং শাই উইনার। ২০১০ সালের ফেব্রুরারি মাসে এটি চালু করা হয়। প্রতিষ্টাতা অনলাইন সেবার বাজারের ধারনা নিয়ে এই মার্কেটপ্লেস তৈরি করেন। যেখানে অনলাইনে বিভিন্ন ধরনের সেবা ও পন্য ক্রয় বিক্রয় করা হয়।
বর্তমানে ফাইভার সারা বিশ্বে বেশ জনপ্রিয় একটি অনলাইন মার্কেটপ্লেস। এখানে দুটি পক্ষের অবস্থান দেখা যায়। একপক্ষ সেবা প্রদান করে আর অন্য পক্ষ অর্থের বিনিময়ে সেই সেবা গ্রহন করে।
এখন প্রশ্ন হল এই কার্যক্রমে ফাইভার এর লাভ কি ?
ইসরাইলের একটি কোম্পানি এই ফাইভার মার্কেটপ্লেস তৈরি করেছে যেনো সারা বিশ্বের মানুষ এখানে সেবা দিতে পারে এবং সেবা নিতে পারে।
এখানে তাদের সবচেয়ে বেশি লাভ হচ্ছে যারা সেবা দিচ্ছে তাদের অর্জিত অর্থ থেকে কিছু অংশ ফাইভার রেখে দিচ্ছে। আরও বিভিন্ন দিক থেকে ফাইভার এর প্রফিট হচ্ছে।
কি কি সেবা দিয়ে ফাইভার এ ইনকাম করা যায়?
ফ্রিলেন্সারদের জন্য ফাইভার একটি জনপ্রিয় মার্কেটপ্লেস। লক্ষ লক্ষ বেকার তরুন - তরুনী
এই মার্কেটপ্লেস এ ফ্রিলেন্সিং করে তাদের জীবন নির্বাহ করছে। এতে বাংলাদেশ সহ আরো অনেক দেশের বেকারত্বের হার কমে আসছে এই মার্কেটপ্লেস এ কাজ করার সুযোগ তৈরি করার জন্য।
চলুন জেনে নেই কি কি সেবা দিয়ে ফাইভার মার্কেটপ্লেস থেকে অর্থ উপার্জন করা যায়।
গ্রাফিক ডিজাইন, প্রোগ্রামিং, ভিডিও সম্পাদনা, অনুবাদ এবং লেখা সহ আরো অনেক ধরনের কাজ করে এই মার্কেটপ্লেস থেকে অর্থ উপার্জন করা সম্ভব।
তবে আপনাকে অবশ্যই কাজে দক্ষ হতে হবে। অর্থাৎ, আপনি যে বিষয়ে ফাইভার মার্কেটপ্লেস এ কাজ করতে চাচ্ছেন বা সেবা দিতে চাচ্ছেন সে বিষয়ে আপনাকে দক্ষ হতে হবে। যেনো আপনার ক্লাইন্ট বা কাস্টমার আপনার কাজে সন্তুষ্ট হয়।
পর্যাপ্ত জ্ঞান বা দক্ষতা ছাড়া কোনোভাবেই মার্কেটপ্লেস এ যাওয়া ঠিক না। কারন আপনি যদি ভালো সার্ভিস না দিতে পারেন তাহলে আপনার মার্কেটপ্লেস একাউন্ট এ বাজে একটা প্রভাব পড়বে। এতে আপনি পরবর্তীতে কাজ নাও পেতে পারেন। তাই আমার মতে পর্যাপ্ত জ্ঞান বা দক্ষতা ছাড়া আমাদের কোনো ভাবেই মার্কেটপ্লেসে যাওয়া উচিত হবে না।
আপনি কিভাবে আপনার সেবা বা সার্ভিস দিবেন ?
আপনার একাউন্ট সফল ভাবে তৈরি করা হলে আপনাকে আপনার সেবা বা সার্ভিস আপনার প্রোফাইলে সাজিয়ে রাখতে হবে। এইটাকে ফাইভার এর ভাষায় গিগ বলা হয়। আর এই গিগ হলো আপনার প্রোডাক্ট।
প্রথম অবাস্থায় আপনি আপনার প্রোফাইলে একসাথে ৭টি গিগ বা প্রোডাক্ট রাখতে পারবেন। আপনার সেল বিক্রি নির্ভর করবে আপনার তৈরিকৃত গিগের উপর। তাহলে বুঝতেই পারছেন যে কতোটা গুরুত্বের সাথে এই গিগ তৈরি করতে হবে। গিগে ব্যবহার করার জন্য যে ছবি বা ইমেজ ব্যবহার করবেন তা অবশ্যই আপনার সার্ভিস বা প্রোডাক্ট রিলেটেড হতে হবে এবং দৃষ্টিনন্দনীয় হতে হবে যেনো কোনো ক্লাইন্ট আপনার প্রোডাক্ট বা গিগ এ এসে ফিরে না যায়।
আপনার এই গিগের ধরন এবং আপনি আপনার ক্লাইন্টকে কি কি দিচ্ছেন তাঁর সবি গিগিএর ডিস্ক্রিপশনে লিখে দিবেন।
এতে সহজেই আপনার ক্লাইন্ট আপনার সার্ভিস বা প্রোডাক্ট সম্পর্কে জানতে পারবে। তবে আপনার গিগে ইমেজ এর পরিবর্তে আপনার সার্ভিস রিলেটেড শর্ট ভিডিও দিতে পারেন।০ এতে আপনার গিগের মান আরো বাড়িয়ে দিবে।
এইভাবে প্রত্যেকটা গিগ তৈরি করতে হবে । তারপর আপনার গিগ পাবলিশ করবেন। যতবেশি সম্ভব অনলাইনে থাকার চেষ্টা করবেন। এতে আপনার এক্টিভিটি বাড়বে যা অর্ডার পেতে সাহায্য করে। যতো দ্রুত সম্ভব ক্লাইন্ট এর মেসেজ এর রিপ্লাই দেয়ার চেষ্টা করবেন।
সাথে থাকার জন্য ধন্যবাদ।
0 Comments